ফরচুন গ্লোবাল ৫০০ কোম্পানির তালিকায় শাওমি
শাওমির যাত্রার মাত্র ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় জায়গা করে নিয়েছে। সম্প্রতি শাওমি কর্পোরেশন এর এক ঘোষণা থেকে এ তথ্য জানা যায়।
২০১৯ সালের ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় ৪৬৮তম স্থান অর্জনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করেছে বেইজিং-ভিত্তিক গ্লোবাল টেকনোলজি লিডার এই কোম্পানি। গত অর্থবছরে কোম্পানিটির রাজস্ব ছিল ২৬,৪৪৩.৫০ মিলিয়ন ইউএস ডলার এবং মোট লাভ ছিল ২,০৪৯.৫০ মিলিয়ন ইউএস ডলার। কোম্পানিটি ইন্টারনেট সার্ভিসেস অ্যান্ড রিটেইলিং ক্যাটাগরিতেও ৭ম স্থান অর্জন করেছে।
শাওমি’র ফাউন্ডার, চেয়ারম্যান ও সিইও লেই জুন বলেন, ‘মাত্র নয় বছরে শাওমি ফরচুন গ্লোবাল ৫০০ লিস্টে জায়গা করে নিয়েছে। আমাদেরকে সবসময় সমর্থন করে এসেছে এমন সকল মি ফ্যান ও ব্যবহারকারীদেরকে এই মাইলফলক অর্জনে আমরা ধন্যবাদ জানাতে চাই। এই বছরের তালিকায় সবচেয়ে কনিষ্ঠ কোম্পানি হিসেবে স্থান অর্জন আমাদের জন্য একটি গর্ব করার মতো অর্জন, যা আমরা সবসময় মনে রাখব এবং যা আমাদের বিশ্বব্যাপী সম্প্রসারণ যাত্রায় নতুন মাত্রা নিয়ে আসবে’।
২০১২ সালে কোম্পানিটির বিক্রয় রাজস্ব ছিল প্রায় ১০,০০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১,৪৫৩.৭২ মিলিয়ন ইউএস ডলার) এবং ২০১৭ সালে ১০০,০০০ মিলিয়ন ইউয়ান (আনুমানিক ১৪,৫৩৭.২১ মিলিয়ন ইউএস ডলার)।
শাওমি ধারাবাহিকভাবে তার শক্তিশালী কনজ্যুমার ব্র্যান্ড ইকুইটি এবং সম্ভাবনাময় অগ্রগতি সমৃদ্ধ করে চলেছে। তার জন্য কোম্পানির অনন্য ও শক্তিশালী বিজনেস মডেল “ট্রায়াথলন” এবং এর ডুয়েল কোর স্ট্র্যাটেজি “স্মার্টফোন প্লাস এআইওটি” বিশেষ প্রশংসার দাবি রাখে।
শাওমি বর্তমানে আন্তর্জাতিকভাবে ৮০টি বাজারে বিস্তৃত। চলতি বছরের মার্চ মাসে আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস এর দেওয়া তথ্য মতে, শিপমেন্ট এর হিসাব অনুযায়ী ৪০টিরও বেশি বাজারের মধ্যে শাওমি সেরা পাঁচে অবস্থান করে নিয়েছিল এবং ৩১.৪% মার্কেট শেয়ার নিয়ে পরপর সাত ত্রৈমাসিক জুড়ে ভারতের সর্ববৃহৎ স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা দখল করে আছে। এছাড়াও পশ্চিম ইউরোপের বাজারে দ্রুতগতির অগ্রগতি বজায় রেখেছে, তাও আবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার দুই বছরেরও কম সময়ের মধ্যে শিপমেন্ট বিবেচনায় র্যাংকিংয়ে চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে। আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজারেও দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে।
গ্লোবাল ৫০০ হিসেবে পরিচিত ফরচুন গেদ্বাবাল ৫০০ ধারাবাহিকিভাবে ৬৭ বছর ধরে বিশ্বব্যাপী বিস্তৃত ৫০০ কর্পোরেশনের বার্ষিক র্যাংকিং করে এবং তা ফরচুন ম্যাগাজিনে প্রকাশ করে। এই তালিকাটি তৈরি করা হয় বিগত অর্থ বছরে কর্পোরেশনের আয় এবং মোট মুনাফার ভিত্তিতে।